প্রতিষ্ঠানের ইতিহাস

শিক্ষার্থীদের আধুনিক, মানসম্মত ও কারিগরি শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে দক্ষিণবঙ্গ পলিটেকনিক ইনস্টিটিউট, ভোলা প্রতিষ্ঠার পর থেকে দক্ষতার সঙ্গে পাঠদান করে আসছে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠার পেছনে মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় উপযোগী করে গড়ে তোলা এবং সর্বশেষ প্রযুক্তিগত জ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ব্যবহারিক দক্ষতা ও নৈতিক শিক্ষার সমন্বয়ে দক্ষ মানবসম্পদ তৈরি করা। দক্ষিণবঙ্গ পলিটেকনিক ইনস্টিটিউট, ভোলা শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে বাস্তবমুখী কারিগরি জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টি করে। পাশাপাশি বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য, মূল্যবোধ, দেশপ্রেম ও দায়িত্বশীল নাগরিকত্বের বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করে তোলার মাধ্যমে একটি আধুনিক, দক্ষ ও আত্মনির্ভরশীল প্রজন্ম গড়ে তোলাই প্রতিষ্ঠানের অন্যতম লক্ষ্য।.....

বিস্তারিত

Our Teacher